• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে মৃত ৩ নেতার বাড়িতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে শারীরিক অসুস্থ্যতায় বিভিন্ন এলাকায় মৃত তিন নেতার বাড়িতে খোঁজ খবর নিতে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। আজ ২১ জুন শনিবার বেলা ১২টায় প্রথমে ভৈরব পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মো. ফরিদ মিয়ার বাড়িতে তাঁর আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন ও পরিবারের খোঁজ খবর নেন। এ সময় মরহুম ফরিদ মিয়ার ভাই মো. সহিদ মিয়া ও লিটন মিয়া উপস্থিত ছিলেন। পরে জগন্নাথপুর ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আজাদ মিয়ার বাড়িতে যান ও তাঁর স্ত্রী, সন্তানদের সাথে কথা বার্তা বলেন। এছাড়াও একই এলাকার তাঁতীদলেরর সাবেক সাধারণ সম্পাদক মরহুম আনোয়ার হোসেনের বাড়িতেও তার পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় তিনি মরহুম ৩ জনের শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি মরহুমদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে ও নিজেও ব্যক্তিগতভাবে ভবিষ্যতে পাশে থাকবেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন ও সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *