• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version

হোসেনপুরে নিখোঁজের দুই ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের ২ ঘন্টা পর একটি পুকুর থেকে নুসরাত (৯) নামের এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, ৩ জুন মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারি থেকে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান নুসরাত। তাৎক্ষণিক স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নুসরাতের কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টা খোঁজাখুঁজি করে বিকেল ৫টার দিকে শিশু নুসরাতের নিথর দেহ উদ্ধার করে।
হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইননুগ প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *