• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ২ হাজার অসহায় ও গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ২ হাজার অসহায় ও গরীব দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা। এ উপলক্ষে দিনভর নানান কর্মসূচি পালন করেছে দলের বিভিন্ন অঙ্গ সংগঠন। ৩০ মে শুক্রবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ভৈরব কমলপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতির বাসভবন ও ভৈরব বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাবেক ভিপি মো. সাইফুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমৃত্যু এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। মাত্র ৪৫ বছর বেঁচে ছিলেন তিনি। বিগত দিনে আওয়ামী সরকারের আমলে প্রশাসনের মাধ্যমে বিএনপির সব ধরনের কর্মসূচি পালনে বাধা দেয়া হতো। একজন সাবেক প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকীতে দোয়া পড়ানো যেতো না ফ্যাসিস্টদের অত্যাচারে। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে পারছে বিএনপি।
সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করা হয়।
এ দিকে কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায়, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায়, পৌরসভা রোড এলাকায়, পৌর কবরস্থান ও রেলওয়ে স্টেশন এলাকায় এবং ফেরিঘাট এলাকায় দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পথচারী অসহায় ও দুস্থ ২ হাজার গরীব মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন।
এছাড়াও শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *