• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
  • English Version

কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন বদরুল আলম মুর্শেদ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির এডহক কমিটি গঠন করা হয়েছে। গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ.বি.এম বদরুল আলম মুর্শেদ (রাজিব)। তিনি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোঁয়াগাও মৌলভী বাড়ির মো. মোশারফ হোসেন মুর্শেদ ও মোছা. বদরুন নেছার জ্যৈষ্ঠ পুত্র। এ.বি.এম বদরুল আলম মুর্শেদ (রাজিব) বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতীর সাবেক সভাপতি ও বর্তমানে জনতা ব্যাংক পিএলসি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকাস্থ জনতা ব্যাংক কিশোরগঞ্জ পরিবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কুলিয়ারচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত।
গত ৫ মে ঢাকা বোর্ড কর্তৃক এক চিঠিমূলে এতথ্য নিশ্চিত করেন ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল মালেক।
এ.বি.এম বদরুল আলম মুর্শেদ (রাজিব) ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক পূর্বকণ্ঠ পরিবার, ছয়সূতী ইউনিয়ন বিএনপি সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ বাবুল নিজামীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *