• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

মাংস কেনা থেকে সাবধান! ভৈরবের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে মৃত ও রুগ্ন গরুর মাংস

# মিলাদ হোসেন অপু :-
গরু, খাঁসি ও মহিষের মাংস কিনতে গিয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। ভৈরবের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে মৃত-রুগ্ন গরু, খাঁসি ও মহিষের মাংস। সম্প্রতি পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকার একই দোকানে ২ বার মৃত গরুর মাংস বিক্রির সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মৃত গরুর মাংস বিক্রির দায়ে ভৈরব গোস্ত হাউজের মালিক খুর্শিদ মিয়াকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যানেটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ ও ভৈরব থানার এসআই ফরিদুজ্জামানসহ ভূমি অফিস কর্মকর্তাগণ ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর গাছতলাঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভৈরব গোস্ত হাউজ নামে এক মাংস বিক্রেতার দোকানে মৃত গরুর মাংস পাওয়া যায়। এ ঘটনায় গোস্ত হাউজ মালিক খুর্শিদ মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন গরুটি অসুস্থ ছিল। ভ্রাম্যমাণ আদালত দোকানে থাকা মাংস পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারে গরুটি মৃত ছিল। এ ঘটনায় ভৈরব গোস্ত হাউজের মালিক খুর্শিদ মিয়াকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে মৃত গরুর মাংসগুলো জব্দ করে এলাকাবাসীর সহযোগিতায় মাটি চাপা দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, রমজান মাস উপলক্ষে ভৈরবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কমলপুর গাছতলাঘাট এলাকায় মরা গরু বিক্রি হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মরা গরু বিক্রির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বিক্রেতাকে ১ মাসের সাজা ও নগদ অর্থদণ্ড দেয়া হয়েছে। পুরো মাস জুড়ে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *