• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

ভৈরব বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
ভৈরবের ঐতিহ্যবাহী বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরবের কৃতি সন্তান বরিশালের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব রায়হান কাওছার।
স্কুলের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মো. আক্তারুজ্জামান, ঢাকা রেসিডিয়ান্সিল মডেল কলেজের অধ্যাপক আসাদুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, স্কুলের পরিচালকমন্ডলীর সদস্য ও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আব্দুর রশীদ, পরিচালক ওয়াহিদ চৌধুরী সৈকত ও সমাধান টিভির চেয়ারম্যান সাংবাদিক আব্দুল লতিফ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, সবাইকে এ প্লাস পেতে হবে কেন শিশুদেরকে মেধাবী হতে হবে তাদেরকে মোবাইলে আসক্ত করা যাবে না। শিশুদের পত্রিকা পড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। সত্য কথা বলা মিথ্যাচার থেকে দুরে রাখার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশে পাশে মোবাইলের দোকান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। যাতে এরা পর্নোগ্রাফির মতো অশ্লীলতা ছড়াতে না পারে। তিনি স্কুলটির কর্তৃপক্ষ’কে ধন্যবাদ জানান যে উনাকে ভৈরবের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভবিষ্যতে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হবার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *