• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

করিমগঞ্জে নকল বীজ কিনে প্রতারণার শিকার শতাধিক কৃষক

দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলতি রোপা আমন ধানের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক কৃষক। সেকান্দর ভূঁইয়া (৫০) নামে এক কৃষকসহ কয়েকজন কৃষক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার থেকে এই বীজ কেনেন তারা। নিয়ামতপুর বাজারের বীজ ব্যবসায়ী সোহাগ এবং আউয়াল ২২ জাতের বীজের কথা বলে শতাধিক কৃষক কের কাছে নকল বীজ ধান বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিয়ামতপুর বাজারের বীজ ব্যবসায়ীদের কাছ থেকে কেনা বীজ ধান থেকে চারা গজানোর পর তা ক্ষেতে রোপনের তা ক্ষেতে সব ধানের চিটা শীষ বের হয়েছে। ফলে উরদিঘী, সুলতাননগর, খয়রতসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকের প্রায় ৩০ একর জমিতে ধানের ফলন ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেকে কৃষকই আশপাশের এলাকা থেকে অধিক মূল্যে ধানের চারা রোপন করেছেন। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেলিম বলেন, নকল বীজ ধান কিনে এলাকার অনেক কৃষকরা প্রতারিত হওয়ার বিষয়টি আমি শুনেছি। তবে আমি খোঁজ নিয়ে জেনেছি, আব্দুল আউয়াল এলাকার কৃষককের কাছে বীজধান বিক্রি করেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ব্যবসায়ীদের সমঝোতার কথা চলছে।
করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুখছেদুল হক বলেন, নকল বীজ ধান কিনে গুণধর ইউনিয়নের অনেক কৃষক প্রতারণার স্বীকার হওয়ার বিষয়টি আমি শুনেছি। তিনি আর ও বলেন, এলাকার কৃষকরা বীজ ধান কেনার আগে আমাদের অফিসের পরামর্শক্রমে যাচাই-বাছাই করে বীজ ধান ক্রয় করলে তারা প্রতারণার স্বীকার হতেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *