• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে ৮৩ নতুন আইন কর্মকর্তা নিয়োগ

কিশোরগঞ্জে ৮৩ নতুন
আইন কর্মকর্তা নিয়োগ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৮৩ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। আওয়ামী লীগ সরকার আমলের সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে আইন মন্ত্রণালয় ৩১ অক্টোবর বৃহস্পতিবার নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।
নতুন কর্মকর্তাদের মধ্যে পিপি (পাবলিক প্রসিকিউটর) হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন। তিনি ২০০৬ সালেও পিপি ছিলেন। জেলা জজ আদালতের সরকারি কৌশুলি (জিপি) হয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউস। ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি হয়েছেন বিএনপি নেতা সাজ্জাদুল হক, আর ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি হয়েছেন বিএনপি নেতা মোশারফ হোসেন। এছাড়াও অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপি, এপিপি ও এজিপি পদে আরও ৭৯ জন আইন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *