• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে সর্ববৃহৎ পূজা ৯ দুর্গার ‘নবদুর্গা’ মণ্ডপে

কিশোরগঞ্জে সর্ববৃহৎ পূজা
৯ দুর্গার ‘নবদুর্গা’ মণ্ডপে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৯টি দুর্গা প্রতিমা নিয়ে সবচেয়ে বড় পূজা হবে জেলা শহরের বত্রিশ এলাকায় আশির্বাদ সংঘের নবদুর্গা মণ্ডপে। এখানে ২৪ বছর ধরে একই মণ্ডপে পাশাপাশি ৯টি দুর্গা প্রতিমা স্থাপিত হয়ে আসছে বলে জানিয়েছেন আশির্বাদ সংঘের সভাপতি সুখেশ ভৌমিক। যে কারণে পূজার সময় সবচেয়ে বেশি দর্শণার্থীর ভিড় জমে এখানে। নবদুর্গা মণ্ডপে গিয়ে দেখা গেছে, প্রতিমাগুলো সম্পূর্ণ প্রস্তুত করে রাখা আছে।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ জানিয়েছেন, জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভায় এবার মোট ৩৬৫টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গতবছর ছিল ৪০৩টি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত জানিয়েছেন, এবার দুর্গা পূজা উপলক্ষে আইন শৃংখলা তদারকিতে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে ৬টি এবং ১৩ উপজেলায় ১৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার জানিয়েছেন, পূজা উপলক্ষে বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকে সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা আনসার কমান্ড্যান্ড শুভ্র চৌধুরী জানিয়েছেন, এবার জেলায় দুই হাজার ৩৮৮ জন আনসার মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৮ জন পুরুষ ও দুজন মহিলা আনসার এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৬ জন পুরুষ ও দুজন মহিলা আনসার সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এছাড়া সেনা ও র‌্যাবের টহল দলও থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *