• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আরো ৩ নেতা গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের আরো ৩ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ ৯ অক্টোবর বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার মৃত এলু মিয়ার ছেলে ও পৌর আওয়ামী লীগ নেতা কবির মিয়া (৫২), একই এলাকার আওয়ামী লীগ নেতা সৈয়দ মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪২) ও কমলপুর এলাকার মৃত আইয়ুর আলীর ছেলে মোরাদ মিয়া (৩২)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরবে ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করেন মামুন, রুবেল ও আলম। বুধবার সকালে ভৈরব ফেরীঘাট এলাকা থেকে কবির হোসেন, কালিপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মো. মুরশিদ (৪৫) ও কমলপুর মধ্যপাড়া থেকে মোরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় কবির হোসেন, মোরাদ ও খুরশিদ মিয়াকে আটক করা হয়েছে। এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৫ ও ৬ অক্টোবর পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে একই মামলার এজাহারভূক্ত আরো ৪ নেতাকে আটক করেছিল যৌথবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *