• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হোসেনপুরে বিশ্ব
শিক্ষক দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালন করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, প্রধান শিক্ষক এএসএম জহির রায়হান, কাজী আছমা বেগম, মো. ফরহাদ উদ্দিন, আহম্মদ আলী, আলা উদ্দিন, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ কামরুল আহাসান, প্রভাষক শফিকুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, শিক্ষকদের সম্মানে ১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *