# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ৪ অক্টোবর শুক্রবার রাতে শহরের হয়বতনগর ও নগুয়া এলাকার বাসা থেকে তাদের সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া।