• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন |
  • English Version

ঢাকার হোটেলে যুবক খুন কেরানিগঞ্জে স্ত্রী গ্রেপ্তার

ঢাকার হোটেলে যুবক খুন
কেরানিগঞ্জে স্ত্রী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের যুবক সাখাওয়াত হোসেন শরীফ (২৪) ঢাকার দক্ষিণখান থানাধীন একটি হোটেলে ২৯ সেপ্টেম্বর রাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন। হোটেলের সিসি ক্যামেরায় তার স্ত্রী কলেজ ছাত্রী হাজেরা নূরকে ঘটনার পর হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন শরীফের মামা শফিকুল ইসলাম। নিহতের বাবা সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় ১ অক্টোবর মামলা করলে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ৩ অক্টোবর বৃহস্পতিবার হাজেরা নূরকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি।
জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বাসিন্দা শরীফের বাবা সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা জজের গাড়ি চালক। তাঁর একমাত্র ছেলে শরীফ বছরখানেক আগে করিমগঞ্জের গুনধর এলাকার হাজেরা নূরকে প্রেম করে বিয়ে করেছিলেন। শরীফ মাস্টার্স পাস করে ঢাকার আগারগাঁও এলাকায় একটি মেসে থেকে টিউশনি করতেন আর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার রাতে তিনি স্ত্রীকে নিয়ে দক্ষিণখান এলাকার হাজী হোটেল ইন্টারন্যাশালের নীচতলায় ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। রাতে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাজেরা নূর স্বামীকে ফল কাটার ছুরি দিয়ে কয়েকটি আঘাত করলে তিনি মারা যান। এরপরই হাজেরা নূর হোটেল থেকে বেরিয়ে গাঢাকা দেন।
পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে শরীফের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত সম্পন্ন করে। শরীফের মোবাইল ফোন থেকে পরিবারের নম্বর সংগ্রহ করে জানালে শরীফের বাবা সাইফুল ইসলাম গিয়ে ১ অক্টোবর দক্ষিণখান থানায় হাজেরা নূরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর পরই পুলিশ অভিযানে নেমে বৃহস্পতিবার হাজেরা নূরকে ঢাকার কেরানিগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটাও উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *