• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |
  • English Version

শিক্ষাক্ষেত্রে মেয়েদের প্রতিবন্ধকতা ও উত্তরণ উপায় নিয়ে কর্মশালা

বক্তব্য রাখছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার মাকছুদা -পূর্বকণ্ঠ

শিক্ষাক্ষেত্রে মেয়েদের
প্রতিবন্ধকতা ও উত্তরণ
উপায় নিয়ে কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মালালা ফান্ডের সহযোগিতায় ‘জাগো ফাউন্ডেশন’ নামে বেসরকারি সংস্থা শিক্ষা ক্ষেত্রে মেয়েদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা করেছে। জেলা শহরের বত্রিশ এলাকায় পপি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কোরভি রাকসান্দের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার মাকছুদা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক বজলুর রশিদ তালুকদার, মিঠামইন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, জাগো ফাউন্ডেশনের কর্মকর্তা আমজাদ হোসেন, মালালা ফান্ড এডুকেশন চ্যাম্পিয়নের পক্ষে কামরুল কিবরিয়া অয়ন প্রমুখ।
কর্মশালার শুরুতেই জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন এন্ড অ্যাডভোকেসি ম্যানেজার মীর সাদিয়া রশিদ মাল্ডিমিডিয়ার মাধ্যমে সংস্থাটির কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রতিবেদন উপস্থাপন করেন। কর্মশালায় জানানো হয়, সাধারণত বাল্যবিয়ে, দারিদ্রসহ নানা কারণে মেয়েরা আমাদের সমাজে শিক্ষায় পিছিয়ে থাকে। মাঝপথে শিক্ষা জীবন থেকে ঝরে যায়। তাদেরকে বিদ্যালয়মুখি করে নারী শিক্ষার হার বৃদ্ধির জন্য জাগো ফাউন্ডেশন নানামুখি সহায়তার মাধ্যমে কাজ করছে। সংস্থাটি ভূ-প্রকৃতিক দিক থেকে নাজুক এলাকা হিসেবে মিঠামইনকে চিহ্নিত করে ‘অদম্য’ প্রকল্প নামে শিক্ষা সহায়ক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১ হাজার ১৮৮ জন ছাত্রী নিয়ে অদম্য প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিন বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় দেড় বছর অতিবাহিত হয়েছে। ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাশরুম স্থাপনসহ নানা কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বেড়েছে এবং উপস্থিতির হারও বেড়েছে।
কর্মশালায় মিঠামইনের হাজী তায়েব উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঘাগড়া হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীও অংশ নিয়ে অদম্য প্রকল্পের সুফল সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষকগণ বলেন, এক সময় মেয়ে শিক্ষার্থী কম হতো। এখন বেড়েছে। আর হাওরের বিদ্যায়গুলোতে মেয়েদের তুলনায় এখন ছাত্রের সংখ্যা খুবই কম। এটা একটা অসঙ্গতি। শিক্ষার হার বাড়াতে হলে সকল মহলকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *