# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আওয়ামী পরিবারের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল হক। তাঁদেরকে বৃহস্পতিবার রাতে জেলা শহর ও তাড়াইলের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. শ্যামল মিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।