• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের মণ্ডপে প্রতিমা ভাঙচুর

কিশোরগঞ্জের মণ্ডপে
প্রতিমা ভাঙচুর

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার গোপীনাথ জিউর আখড়ায় দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে আখড়ার নেতৃবৃন্দ জানিয়েছেন। খবর পেয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানম, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সেনা কর্মকর্তা ও র‌্যাব কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। এলাকার প্রতিটির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ঘটনাস্থলে গিয়ে কথা বললে আখড়ার সাধারণ সম্পাদক সজিব সাহা ও সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার দাস জানান, সরকার ও প্রশাসনের আশ্বাসে এই আখড়ায় এবারই প্রথম দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। আখড়ার দুটি ফটকের একটি সবসময় তালাবদ্ধ থাকে। অপরটি দিনের বেলায় খোলা থাকলেও রাতে বন্ধ রাখা হয়। ১০ দিন আগে থেকেই এখানে স্বেচ্ছাসেবকরা রাত-দিন দায়িত্ব পালন করছেন। কিন্তু আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তারা ঘুম থেকে জেগে দেখেন প্রতিমাগুলো ভেঙে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা দেওয়াল টপকে ঢুকে ভাঙচুর করেছে। নেতৃবৃন্দ খবর পেয়ে মণ্ডপের চিত্র দেখে তাৎক্ষণিক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা ক্যাম্প ও র‌্যাবকে জানান। খবর পেয়েই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ও র‌্যাব সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষও ঘটনাস্থলে ছুটে যান। সবাই এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নেতৃদ্বয় জানান, এখন পূজার যে সময় বাকি আছে, এই সময়ের মধ্যে প্রতিমা সংস্কার করে পূজার আয়োজন সম্ভব হবে না। যদি তৈরি করা প্রতিমা কিনতে পাওয়া যায়, তাহলে হয়ত পূজাটা করা যাবে। ঘটনার পর আখড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *