• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন |
  • English Version

বাজিতপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাজিতপুরে উপজেলা আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন করা হয়।
তিনদিন ব্যাপী এ মেলার শেষ দিনে বৃহস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
এই সময় আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ তাদের বসতবাড়ির উৎপাদিত শাক-সবজি কৃষি পন্য সহ নানা কৃৃষি উপকারণ ও যন্ত্রপাতি স্টলে প্রদর্শন করেন। ১২টি স্টল এর মধ্য পুরস্কার বিতরণ করা হয়। এতে কৃষি জাদুঘর ও ঐতিহ্য স্টল ১ম স্থান, কৃষি প্রযুক্তি স্টল ২য় স্থান এবং বৃক্ষের অবদান শস্যচিত্রে বাজিতপুর ৩য় স্থান অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *