• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হোসেনপুর উপজেলার সভাপতি মাহবুবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক মো. হাদিউল ইসলাম, মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, মুফাক্কারুল ইসলাম, মহসিন আলম, সুলতানা নাসরিন, দেওয়ান সাইদ আফরিন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক স্মারকলিপি জমা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *