• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

মিঠামইনের বিলে এক মৎস্য শিকারি খুন

মিঠামইনের বিলে এক
মৎস্য শিকারি খুন

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের একটি বিল থেকে এক মৎস্য শিকারির লাশ উদ্ধার করা হয়েছে। এলংজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুকন মিয়ার ছেলে সাগর মিয়া (২৫) ২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর মাছ শিকারে যান পার্শ্ববর্তী গোপদীঘি ইউনিয়নের শরীফপুর এলাকার মাঘাপুড়া বিলে। রাতে আর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি করে বিলে তার লাশ পাওয়া যায়।
বিলটির ইজাদার গোপদীঘির আওয়ামী লীগ কর্মী শহীদ মিয়ার হলেও তিনি বিলটি সাবলিজ দিয়েছেন এলাকার আল আমিনকে। আল আমিনের পাহাড়াদাররা সাগরকে পিটিয়ে হত্যা করেছে বলে গ্রামবাসীর অভিযোগ। সুরতহাল প্রতিবেদনে সাগরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন মিঠামইন থানার এসআই আনোয়ার হোসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন, মামলা দায়েরের পর তদন্তপূর্বক আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। সাগরের মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *