• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

হোসেনপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের বিরুদ্ধে নানা অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ মিছিল করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খানের পদত্যাগ’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।
তারা আরও জানান, মোছলেহ উদ্দিন খানের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *