• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব বিদেশী মদসহ দুই মাদককারবারী আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১০ বোতল বিদেশী মদসহ দুই মাদককারবারী আটক করেছে শহরফাঁড়ি থানা পুলিশ সদস্যরা। আজ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শহরের ভৈরব-আশুগঞ্জ নদীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নরসিংদী জেলা মাধবদী বিরামপুর এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে মাসুদ মিয়া (২০) ও ময়মনসিংহ নান্দাইলের নিবিয়াঘাট এলাকার দুলাল মিয়ার ছেলে বোরহান মিয়া (১৯)। এ তথ্য নিশ্চিত করেছেন শহরফাঁড়ি পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির।
এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নদীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন মাদককারবারী একটি প্লাস্টিক বাজারের ব্যাগ ও একটি স্কুল ব্যাগ নিয়ে যাওয়ার মুহুর্তে তাদের আটক করে তল্লাসী করা হয়। তাদের ব্যাগে রাখা ১০ বোতল বিদেশী মদ পাওয়া যায়।
তিনি আরো জানান, ভৈরব-আশুগঞ্জ নদীর পাড় এলাকায় দীর্ঘদিন যাবত চোরাচালানের মাধ্যমে বিভিন্ন মাদকদ্রব্য এই রোড দিয়ে পাচার করে থাকে। আটক দুই মাদককারবারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *