• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পর্যটন ঘাট বালিখলায় ১৬ কেজি গাঁজা জব্দ

১৬ কেজি গাজাঁসহ র‌্যাবের হাতে আটক আব্দুল হান্ন্নান -পূর্বকণ্ঠ

পর্যটন ঘাট বালিখলায়
১৬ কেজি গাঁজা জব্দ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পর্যটন ঘাট বলে পরিচিত করিমগঞ্জের বালিখলা বাজার এলাকা থেকে র‌্যাব ১৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথারিয়া পাড়া এলাকার আব্দুল হান্নান (৪১)। জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।
তিনি জানান, আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে র‌্যাবের একটি দল গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার ৪৭৫ টাকাসহ আব্দুল হান্নানকে আটক করে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *