• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

শুল্ক ফাঁকি দিয়ে ১৫ হাজার কেজি ভারতীয় চিনি প্রাচারককালে ৩ জনকে আটক ভৈরব করেছে থানা পুলিশ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে ১৫ হাজার কেজি ভারতীয় চিনি পাচারককালে ৩ পাচারকারী আটক করা হয়েছে। ১৬ ফ্রেব্রুয়ারি রাতে ঢাকা সিলেট মহাসড়ক কমলপুর ট্রমা সেন্টার হাসপতালের সামনে থেকে তাদের আটক করে ট্রাকসহ চিনি শব্দ করা হয়। আটককৃতরা হলো ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর গ্রামের শাজাহান হাওলাদের ছেলে শাহীন হাওলাদার (৩৮),
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর মুন্সিপাড়া এলাকার আজিজুলের ছেলে মো. শাওন (২৫) ও নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের হাসেম উদ্দিনের মো. আসিফ হোসেন (২৪)। এসময় ইন্নাত মিয়া (৩৫) এক পাচারকারী পালিয়ে যায় বলে এতথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
থানা সুত্রে জানান যায়, ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২৫৩৯) আটক করে তল্লাসী করা হয়। সেই ফাকে ইন্নত মিয়া নামের এক পাচারকারী পালিয়ে যায়। পরে তল্লাসি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চিনি পাওয়া যায়। ট্রাকসহ চিনি জব্দ করে তিনজনকে থানায় আনা হয়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য সংগ্রহকরে নিজের হেফাজতে রাখার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের হেফাজতে রাখা ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার ওজন ১৫ হাজার কেজি ও বাজার ২০ লক্ষ টাকা। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করে শাহীন হাওলাদার, মো. শাওন ও আসিফ হোসেনকে কিশোরগঞ্জ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *