# নিজস্ব প্রতিবেদক :-
বন্ধুত্ব অনেক পুরনো। দলীয় সমঝোতা আর সহমর্মিতাও অনেক পুরনো। তাঁদের পরিবারের মধ্যে বংশ পরম্পরায় এই সহমর্মিতা। পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার সময়ও সেই বন্ধুত্ব আর সহমর্মিতা বিন্দুমাত্র মলিন হয়নি। তাঁরা তিনজন। এক গাড়িতে ঢাকায় গেলেন ৩২০ সংরক্ষিত নির্বাচনী এলাকার প্রার্থিতার দলীয় ফরম কিনতে। এরা হলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য সালমা হক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য শাহীন সুলতানা ইতি।
আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় তাঁরা তিনজন এক গাড়িতে ঢাকায় রওনা হয়েছেন। এসময় তাঁরা জানান, ‘আমরা পারিবারিক সূত্রে আওয়ামী লীগের কর্মী। দলে অনেকেই আসে আর যায়। কিন্তু সুদিনে-দুর্দিনে আমরা কখনও আওয়ামী লীগের বাইরে কিছু ভাবতে পারি না। আমরা তিনজনই প্রার্থী। এর মধ্যে আমাদের নেত্রী যে কাউকে মনোনয়ন দিলেই প্রত্যেকে নিজেই মনোনয়ন পেয়েছি বলে মনে করবো।’