• বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

১০০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার তিন

১০০০ লিটার চোলাই
মদসহ গ্রেপ্তার তিন

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জ থানার পুলিশ এক হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকালে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা করিমগঞ্জ পৌর এলাকার সুইপার কলোনিতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেন। এরা হলো পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার নগরকুল এলাকার অশ্বিনী চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার (৩৬), চর তালজাঙ্গা এলাকার রাজু মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৮) ও মধ্যপাড়া এলাকার বকুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।
এরা এসব মদ একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়। তবে যে দুটি ঘরে মদ তৈরি হতো, সেখান থেকে টুনু বাসফোর (৬০) ও চান্দা বাসফোর (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে বলে ওসি জানিয়েছেন। তবে জব্দ করা মদ তৈরির সরঞ্জামের মধ্যে ১৫টি গ্যাস সিলিন্ডার, ২১টি পাতিল ও একটি অটোরিকশা রয়েছে। এ ঘটনায় এসআই আবু তাহের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করবেন। তাতে টুনু বাসফোর এবং চান্দা বাসফোরও আসামী হবে বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন। এসব মদ আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিক্রি করা হতো বলে ওসি জানিয়েছেন। বুধবার তিনজনকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *