• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

গাভী পালনে স্বাবলম্বী মেহেরুন্নেছা

# উজ্জ্বল কুমার সরকার :-
কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের জননী। গাভী পালন করে তেমনি এক আলোড়ন সৃষ্টিকারী অদম্য সফল নারী উদ্যোক্তা মেহেরুন্নেছা।
কঠোর পরিশ্রম ও প্রবল প্রতিভা মেহেরুন্নেছাকে স্বাবলম্বীর পথ দেখিয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মেহেরুন্নেছা।
মেহেরুন্নেছা ২০১৭ সালে নিজস্ব অর্থায়নে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলেন গরু মোটাজাতাকরণ প্রকল্প। পরবর্তীতে ২০২০ সালে অগ্রনী ব্যাংক লিমিটেড হোসেনপুর শাখা থেকে ঋণ নিয়ে উক্ত প্রকল্পের কাজ সম্প্রসারণ করেন।
বর্তমানে তার খামারে বিভিন্ন উন্নত জাতের ১৫টি গরু রয়েছে। গত ঈদুল আযহার কোরবানী হাটে গরু বিক্রি করে ৩ লক্ষ টাকা মুনাফা অর্জন করেন তিনি।
গরুর খাদ্যের জন্য তিনি ধানের খড় মজুদ করে রেখেছেন। তা ছাড়া গরু খাদ্য হিসেবে নিজস্ব জমিতে ঘাস রোপন করে ব্যয় সংকোচন করেছেন।
বৈজ্ঞানিক পদ্ধতিতে লিজকৃত ১ একর জমিতে গোবর দিয়ে জৈব সার তৈরি করে ধান চাষ করে বাম্পার ফলন ফলাচ্ছেন প্রতিবছর। মেহেরুন্নেছা ৪ কন্যা সন্তানের জননী হয়েও মেয়েদের নিয়ে দুশ্চিন্তিত নন।
৮ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া জানা ছোট বেলা থেকেই জীবন গড়ার স্বপ্ন দেখেন। প্রথমে তিনি কর্ম হিসেবে বেঁচে নেন দর্জির কাজ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার ভিডিপি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হন।
এছাড়াও তিনি পৌরসভার উন্নয়ন কমিটি ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তার অক্লান্ত চেষ্টায় এলাকার ঝড়ে পড়া শিশুদেরকে সেকেন্ড চান্স এডুকেশন স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করে ঝড়ে পড়া রোধ করেন। প্রথম মেয়ে মৌসুমী আক্তার এসএসসিতে জিপিএ-৫, এইচএসসিতে জিপিএ-৪ এবং বি এস সি (অর্নাস) গণিত বিষয়ে প্রথম শ্রেণীতে উর্ত্তীন হন।
দ্বিতীয় মেয়ে মিতাহুল জান্নাত শাপলা এবছর একটি সরকারী নার্সিং কলেজে প্রথম বর্ষে , ততৃীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌ দশম শ্রেণী এবং চতুর্থ মেয়ে হুমায়রা জান্নাত মুনা দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়ন করছেন।
মেহেরুন্নেছা জানান, পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন করে যাব।
জানতে চাইলে হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার জানান, গাভী লালন পালন করে মেহেরুন্নেছার মত এমন নারী উদ্যোক্তার প্রয়োজন। তার এমন সাফল্য দেখে অন্য নারীরাও কর্মে এগিয়ে আসবে।
জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল হোসাইন বলেন, মেহেরুন্নেছাকে গাভী পালনে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে এবং তাকে সরকারি সুযোগ সুবিধা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *