• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

হোসেনপুরে প্রতিবন্ধী রুনা জিপিএ -৫ পেয়েছে

# উজ্জ্বল কুমার সরকার :-
রুনা একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্রী। ছোট বেলা থেকেই সে লেখাপড়ার প্রতি বেশ মনোযোগী ছিল। শারীরিক অক্ষমতার জন্য রুনা ভারী কাজ কর্ম করতে পারে না। কিন্তু এতে সে হতাশ নয়। এ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়ে সে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়েছে। সে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের আবদুল মন্নানের কন্যা। তার পিতা একজন মুদির দোকানদার। পরিবারের আর্থিক অসচ্ছলতার জন্য প্রতিবন্ধী রুনা উচ্চ শিক্ষা গ্রহনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা সমাজ সেবা অফিস থেকে ২০২২-২০২৩ অর্থ বছরে সে প্রতিবন্ধী ভাতা ভোগী হয়েছে। ভাতার টাকা দিয়েই সে ঔষধ পত্র সংগ্রহ করছে।
রুনা আক্তার জানান, ভবিষ্যতে আমি নার্সিং ডিপ্লোমা শেষ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
জানতে চাইলে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক বলেন, প্রতিবন্ধী রুনা এক মেধাবী শিক্ষার্থী। তার পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সামর্থ্য না থাকায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *