# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ভৈরব বাজার ও শহরের নিউটাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরের ভৈরব শহরের মোরগ বাজার ও নিউটাউন এলাকায় একটি বেনামি পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভৈরব বাজার বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা করার আহবান জানিয়ে সতর্ক বার্তা দেন। প্রতিটি দোকানে পণ্যে দাম নির্ধারণ করে সাইনবোর্ড সাটানো ও অবৈধ পণ্যের বাজারজাত না করতে আহবান জানান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের নিউ টাউন এলাকায় একটি বেনামি নিষিদ্ধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন শ্রমিককে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পলিথিন ফ্যাক্টরিটি সিলগালা করে দেয়া হয়েছে। অপর দিকে বেলা দেড়টায় ভৈরব শহরের মোরগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পোল্টি ব্যবসায়ী আতিকুল্লাহকে ৩শ টাকা, মহব্বত আলী ৩শ টাকা, আল আমিনকে ৫শ টাকা, মিলন মিয়া ৫শ টাকাসহ মোট ১ হাজার ৬শ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন জানান, ভৈরবে অনেক গুলো অবৈধ পলিথিন ফ্যাক্টরি রয়েছে। অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালন করা হয়। আজ বিভিন্ন প্রতিষ্ঠানকে সামান্য জরিমানাসহ সতর্ক করা হয়েছে। পলিথিন ফ্যাক্টরিটি সিলগালা করে দেয়া হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে তথ্য দিয়ে ভৈরববাসীকে সহযোগীতা করার আহবান জানান।