# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভৈরব বাজার রাজকাচারি মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পূর্বে নেতা কর্মীরা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি ভৈরব বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভৈরব শহরস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতা কর্মীরা উৎসবমূখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামালের সঞ্চালনায় পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেনসহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে জামায়াত-বিএনপি’র উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা জ্বালাও-পোড়ায় রাজনীতি শুরু করেছে। ভৈরবে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে সকল সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম শুরু করে দিতে হবে। বিএনপি’র নৈরাজ্য যেকোনভাবেই হোক তা প্রতিহত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে সকল সংগঠনের নেতাকর্মীদের স্বতফুর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।