• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

মিঠামইনে মাদকের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাদকের মামলায় সাজাপ্রাপ্ত খাইরুল ইসলাম -পূবকণ্ঠ

মিঠামইনে মাদকের
সাজাপ্রাপ্ত পলাতক
আসামি গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইন থানার পুলিশ মাদকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ ২৬ জুলাই বুধবার দুপুরে মিঠামইন থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে ঘাগড়া এলাকা থেকে ঘাগড়া শেখেরহাটি গ্রামের কেনু ওরফে কডু ডাকাতের ছেলে খাইরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিঠামইন থানার মাদকদ্রব্যের মামলায় (মামলা নং ০২(০৫)১৯) এক বছর ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় হয়েছিল। এর পর থেকে খাইরুল দীর্ঘদিন ধরে পলাতক। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। খাইরুলের বিরুদ্ধে মিঠামইন থানায় মাদকের আরও দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *