• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

গাঁজাসহ গ্রেফতার মাহবুব আলম ও সাঈদ -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে ৪ কেজি
গাঁজাসহ গ্রেফতার ২

# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে পুলিশ ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী তরুণকে গ্রেফতার করেছে। এরা হলো কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামের মো. উদাস আলীর ছেলে মাহবুব আলম (১৯) ও ময়মনসিংহ কতোয়ালি থানাধীন চন্দেরবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. সাঈদ (২০)।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, কটিয়াদী থানার এসআই দুলাল মিয়ার নেতৃত্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এরা মাদক সরবরাহের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিমত। এ ঘটনায় কটিয়াদী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *