• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

অটোচালক পুড়িয়ে হত্যায় মৃত্যুদণ্ড

অটোচালক পুড়িয়ে
হত্যায় মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে অটোচালককে পুড়িয়ে হত্যার ঘটনায় এক আসামির মৃত্যুদণ্ড হয়েছে। ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচরক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আজ ১২ এপ্রিল বুধবার তাঁর রায়ে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে শফিকুল ইসলামকে (৩৬) মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন। তবে আসামি বর্তমানে পলাতক। এ মামলায় আরও তিন আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতের তাদের বিচারকাজ চলমান আছে। আদালত পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক (পিপিএম) এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শামীম মিয়া (২২) ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর সন্ধ্যার পর অটোর ব্যাটারি চার্জ দিয়ে বাড়ি যাবার পথে দণ্ডিত শফিকুল, আবীর হোসেন জনি, আল আমিন ও সাজনসহ আরও কয়েকজন তাকে হাত-পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রাণে বাঁচতে শামীম পাশের পুকুরে ঝাঁপ দিয়ে আর্তনাদ করতে থাকে। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা মানিক মিয়া বাদী হয়ে উপরোক্ত চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তৎকালীন পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামান ২০১৬ সালের ২৫ মার্চ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন। বুধবার মামলার রায় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *