• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

নারীকে বেত্রাঘাত ও
পাথর নিক্ষেপের
প্রতিবাদে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
হবিগঞ্জে বেআইনী সালিশে এক নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ মানববন্ধন করেছে। আজ ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, মডেল কলেজের অধ্যক্ষ মাহফুজা আরা পলক, বাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট প্রতিভা শীল, অ্যাডভোকেট শংকরি রাণী সাহা, প্রভাষক আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।
বক্তাগণ গত ৮ এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর বড়ঝুম গ্রামে বেআইনী সালিশে এক নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *