• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ঢাকার রাজপথে শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

বাংলাদেশ শ্রমিক কর্মচারী
ফেডারেশনের কেন্দ্রীয়
সম্মেলন অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বর্তমান সভাপতি জহিরুল ইসলামকে পুনরায় সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়কে পুনরায় সাধারণ সম্পাদক করে ৩০ সদেস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ৩ মার্চ শুক্রবার সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ সম্মেলন উদ্বোধন করেন। এরপর একটি সুসজ্জিত শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়।সম্মেলন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শাখার শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

বিকাল ৩টায় জহিরুল ইসলামের সভাপতিত্বে উজ্জ্বল রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা, অলইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক কমরেড শংক দাস গুপ্ত, সর্বভারতীয় স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড ইসমত আরা মণ্ডল, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মানস নন্দী প্রমুখ।
এরপর কাউন্সিলের মাধ্যমে জহিরুল ইসলামকে সভাপতি, মানস নন্দীকে সহ-সভাপতি, উজ্জ্বল রায়কে সাধারণ সম্পাদক, মাসুদ রেজাকে সাংগঠনিক সম্পাদক, রাজু আহমেদকে দপ্তর সম্পাদক, ভজন বিশ্বাসকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, শফিউদ্দিন কবীর আবিদকে আইন বিষয়ক সম্পাদক এবং শেখর রায়, আলাল মিয়া, জসিম উদ্দিন, রাশেদ শাহরিয়ার, বিউটি আক্তার, মোখলেসুর রহমান, মুজিবুল হক আরজু, হাসিবুর রহমান, বিটুল তালুকদার প্রমুখকে সদস্য করে ৩০ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *