• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

# মো. আলাল উদ্দিন :-
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে ভৈরবে উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা চত্বরে রঙ বেরঙের বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুলহাস হোসেন সৌরভ।পরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষক, বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।মানববন্ধন শেষে দিবসটির উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
এছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ মো. হাবিবুর রহমান ও অধ্যাপক জিতেন্দ্র চন্দ দাস, কমিটির সদস্য সাংবাদিক মো. সুমন মোল্লা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সপ্না বেগম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার জয়া, খাদিজা আক্তার ও ফারিয়া রহমান হিরা।আলোচনা সভা শেষে শিক্ষার্থীসহ উপস্থিত সবাই দুর্নীতি করবো না এবং দুর্নীতি সইবো না এই স্লোগানে হাত তুলে শপথ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *