• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট বুধবার সকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সাজিদ উপজেলার সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের নয়ন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নয়ন মিয়ার স্ত্রী সীমা আক্তার সাজিদকে বসত ঘরে বসে খাবার খাওয়াচ্ছিলেন। এসময় সাজিদ পানি খেতে চায়। ঘরে পানি না থাকায় সাজিদকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে যান সীমা আক্তার। পানি নিয়ে এসে দেখেন ঘরে সাজিদ নেই। অনেক খোঁজাখোঁজির পর একপর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন মা সীমা আক্তার। মায়ের ডাকচিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাকুন্দিয়া থানার এসআই আরিফ রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *