• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জালের ব্যবহার বন্ধ ও রেনু পোনা মাছ শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ শেষে জনসম্মুখে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।
জানা যায়, ২৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৭টি মশারী চটজাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। পরে এসব জাল ব্রহ্মপুত্র নদের ঘাটে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জালের মালিক আশরাফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আশরাফুল ইসলাম মির্জাপুর গ্রামের করিম মিয়ার ছেলে।
এ সময় পাকুন্দিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া, পাকুন্দিয়া থানার এএসআই মেহেদী হাসান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী তাইয়েফ আহমেদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *