• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

ভৈরবে মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

# রাজীবুল হাসান :-

ভৈরবে মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নারীর আনুমানিক বয়স ৫৫ বছর। আজ ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে ভৈরব- নরসিংদীর মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয়ে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নৌ-পুলিশ সুত্রে জানা যায়, মেঘনা নদীর নরসিংদীর জেলার রায়পুরা উপজেলা তুলাতুলি গ্রামের বোরহান উদ্দিনের বাড়ির পাশের মেঘনা নদীতে এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ভৈরব নৌ-পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, মেঘনা নদীতে ভাসমান এক নারীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। উদ্ধারকৃত নারীর বয়স ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। তবে মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *