• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

হোসেনপুরে জনশুমারী ও গৃহগণনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সুপারভাইজার ও গণনাকারীদের ২য় ব্যাচের চার দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন রোববার বিকেলে হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজ হল রুমে পৌরসভা ও আড়াইবাড়িয়া ইউপির ২য় ব্যাচের ৪৮ জন সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও গণনাকারীদের মাঝে একটি করে ট্যাব বিতরণ করা হয়।
সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক। এ সময় উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার রিনা আক্তার ও জোনাল আইটি মাহবুবুর রহমান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন থেকে বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *