• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

রাষ্ট্রীয়ভাবে খাদ্যপণ্যের বিপণন চালুর দাবিতে বাসদের মানববন্ধন ও বাণিজ্যমন্ত্রীকে স্মারকলিপি

বক্তব্য রাখছেন দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া -পূর্বকণ্ঠ

রাষ্ট্রীয়ভাবে খাদ্যপণ্যের
বিপণন চালুর দাবিতে
বাসদের মানববন্ধন ও
বাণিজ্যমন্ত্রীকে স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-

খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয়ভাবে খাদ্যপণ্যের বিপণন চালু, সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সর্বজনীন রেশনিং চালুর দাবিতে বাসদ (মার্ক্সবাদী) কিশোরগঞ্জে মানববন্ধন করে বাণিজ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। আজ ১২ জুন রোবাবর দুপুরে শহরতলির শিক্ষকপল্লী অটো স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া, জেলা কমিটির নেতা জমির বেপারি ও শ্রমিক নেতা এবায়দুল ইসলাম।
এরপর নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এতে বলা হয়, করোনায় মানুষের সঞ্চয় কমে গেছে। গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। বিদ্যুতের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হয়ে থাকে। অথচ ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। কিন্তু কৃষকরা ধানের ন্যায্য মূল্য পান না। নওগাঁ, জয়পুরহাট, কুষ্টিয়া ও দিনাজপুরের ১২ থেকে ১৫ জন চালকল মালিক চালের বাজার নিয়ন্ত্রণ করছেন। ৮ থেকে ১০টি পরিশোধন কারখানার মালিক চিনির বাজার নিয়ন্ত্রণ করছেন। বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা রয়েছে ২০ লাখ মেট্রিকটন। ২০২১ সালে আমদানি করা হয়েছে ২১ লাখ ৭১ হাজার টন। অথচ অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করেছেন। স্মারকলিপিতে রাষ্ট্রীয়ভাবে খাদ্যপণ্য বিপণন ব্যবস্থা প্রবর্তন, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *