• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের মাস্টারপ্ল্যান নিয়ে ফোকাস গ্রুপের ভার্চুয়াল সভা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের
মাস্টারপ্ল্যান নিয়ে ফোকাস
গ্রুপের ভার্চুয়াল সভা

# মোস্তফা কামাল :-

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে কিশোরগঞ্জে পর্যটন শিল্পের মাস্টারপ্ল্যান নিয়ে ফোকাস গ্রুপের ভার্চুয়াল সভা হয়েছে। বুধবার অনুষ্ঠিত দু’ঘন্টার এ সভায় সভাপতিত্ব করেন এবং উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। সভায় হাওরের পর্যটন সম্ভাবনা, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) উপসচিব সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. নূরে আলম, ট্যুরিজম বোর্ডের আরবান প্ল্যানার সামিউন নূর, নিকলীর উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মহসীন খান, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, জেলা ব্র্যাক সমন্বয়ক শফিকুল ইসলাম, মিঠামইনের পর্যটন মোটেল প্রেসিডেন্ট রিসোর্টের এমডি ডা. শাহরিয়ার, হোটেল গাংচিলের মালিক আবু সাঈদ প্রমুখ। এতে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন সংযুক্ত ছিলেন। সভায় পর্যটনের সুবিধার্থে অবকাঠামোগত উন্নয়ন, যৌক্তিক নৌযান ভাড়া, বিশাল হাওরের নিরাপত্তা, সাশ্রয়ী মূল্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা, পরিবেশ দূষণমুক্ত রাখা, সড়ক যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *