কিশোরগঞ্জে জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আজ ১৬ অক্টোবর শনিবার সকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান। তিনি বলেন করোনা সংক্রমণ এখন বিশ্বব্যাপীই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমাদের দেশে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেয়া হচ্ছে। দেশে টিকাদান কার্যক্রম শুরু এবং করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ বিশ্বের এক অনন্য দৃষ্টান্ত। তিনি অচিরেই অবসরপূর্ব ছুটিতে চলে যাচ্ছেন জানিয়ে বলেন, সরকার তার কাছ থেকে সার্ভিস নিতে চাইলে হয়ত আরও কিছুদিন কাজ করার সুযোগ হতে পারে। অন্যথায় অবসর জীবনে লেখালেখিতে মনোযোগ দেয়ার চেষ্টা করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল প্রমুখ। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান জেলার করোনা ও টিকাদান কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্টে বিস্তারিত ধারণা তুলে ধরেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, পৌর মেয়র মাহমুদ পারভেজ, এনএসআই’র যুগ্ম-পরিচালক নুসরাত ইসলাম, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. হুসনা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব প্রমুখ।