• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হোসেনপুরের গ্রামে বাসদের মানববন্ধন কর্মসূচি

# নিজস্ব প্রতিবেদক :-

এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গোবিন্দপুরে বাসদ (মার্ক্সবাদী) আজ ৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে গ্রামের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তৃতা করতে গিয়ে দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া বলেন, গ্রামের মানুষ সবসময় গাছপালা কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছেন। এতে প্রাকৃতিক পরিবেশের ওপর একটি বিরূপ প্রভাব পড়তো। কিন্তু এলপিজি গ্যাস বের হওয়ার পর থেকে গ্রামের বহু মানুষ এই গ্যাস ব্যবহার করছেন। এখন গ্রামে প্রধানত নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষেরাই বসবাস করেন। তাদের বাড়তি কোন আয়রোজগার নেই। ফলে গ্যাসের মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রার ওপর বাড়তি চাপ তৈরি করবে। এভাবে গ্যাসের মূল্য বাড়তে থাকলে গ্রামের মানুষ আবার কাঠের জ্বালানির দিকে ঝুকে পড়বে। কাজেই এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুতের মূল্য হ্রাসেরও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *