• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

ভৈরব ও নিকলীতে মৃত্যু ২, নতুন করোনা রোগী ২৩, সুস্থ হলেন ৯৭ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ভৈরব ও নিকলীতে করোনায় আরও দু’জনের মৃত্যু হলো। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩ জন, আর সুস্থ হয়েছেন ৯৭ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘণ্টায় জেলার করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদনে দেখা গেছে, ভৈরবের ৬৫ বছরের এক নারী এবং নিকলীর ৪৯ বছরের এক পুরুষ রোগী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ২১২ জনের মৃত্যু হলো। এছাড়া ২৭৯টি নমুনা পরীক্ষায় ভৈরবে ১১ জন, সদরে ৯ জন, আর হোসেনপুর, করিমগঞ্জ ও নিকলীতে একজন করে রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ৫৭ জন, কটিয়াদীতে ৩৫ জন, আর কুলিয়ারচরে ৫ জন। আজ রাতে জেলায় কারোনায় সর্বশেষ চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *