• সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

কিশোরগঞ্জ সদরের ব্র্যাক কার্যালয় পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

# নিজস্ব প্রতিবেদক :-

আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর এলাকার ব্র্যাক কার্যালয় পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী। এসময় তিনি ব্র্যাক অফিসের সকল কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং চলমান কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। তিনি তৃণমূল পর্যায়ের ব্র্যাকের উঠান বৈঠকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, যথাসময়ে জন্ম নিবন্ধন সম্পন্ন করা ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করে গ্রামীণ মহিলাদের আরো সচেতনা করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য নতুন নতুন কর্মসূচি নিয়ে ব্র্যাককে এগিয়ে আসার আহবান জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্র্যাক অফিস ক্যাম্পাসে একটি ফলদ একটি বনজ ও একটি ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।পরিদর্শনকালে জেলা ব্র্যাক সম্বয়ক মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. আব্দুল হাকিম, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. জামিউল ইসলাম চৌধুরী, উপজেলা ব্যবস্থাপক (এইচএনপিপি) মো. আজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মতিন ও শাখা ব্যবস্থাপক (ইউপিজিপি) মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *