• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

একমাস পরও কিশোরগঞ্জের চামড়া ব্যবসায়ীরা বিপাকে কারও গচ্ছা লক্ষাধিক টাকা

# মোস্তফা কামাল :-

কোরবানি ঈদের একমাস পরও কিশোরগঞ্জের অনেক ব্যবসায়ীর ঘরে কোরবানির পশুর চামড়া পড়ে আছে। লাভ তো দূরে থাক, পুঁজিও উঠছে না। দীর্ঘদিন এসব চামড়া ধরে রাখারও উপায় নেই। যে কারণে কেউ কেউ লক্ষাধিক টাকা গচ্ছা দিয়েই তাদের চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের সাপ্তাহিক চামড়ার হাটে গিয়ে এমন চিত্রই জানা গেছে।
শহরের বড়বাজার এলাকার বিশাল চামড়ার হাটে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের অন্যান্য জেলার ব্যবসায়ীরাও কোরবানির চামড়া বিক্রি করতে আসেন। তবে দূরবর্তী ব্যবসায়ীরা বার বার হাটে আসতে চান না। ফলে লাভ না হলেও তারা দু’একটি হাট দেখেই তাদের চামড়া বিক্রি করে ফেলেন। কিন্তু জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা লাভের আশায় মাসাধিককাল অপেক্ষা করতে থাকেন। আজ চামড়া হাটে গেলে শহরতলির বৌলাই চরপাড়া এলাকার চামড়া ব্যবসায়ী আবুল হাশেম জানান, তিনি এবার ৯০০ পিস চামড়া কিনেছিলেন। বিক্রি করতে হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা লস দিয়ে। করিমগঞ্জ উপজেলার মরিচখালী এলাকার চামড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, এবার ১২শ’ পিস চামড়া কিনে তিনিও এক লাখ ৩০ হাজার টাকা লস দিয়ে বিক্রি করতে বাধ্য হয়েছেন। কটিয়াদী উপজেলার পশ্চিম বাগরাইট এলাকার চামড়া ব্যবসায়ী মুর্শিদ মিয়া জানান, তিনি এবার ১৬শ’ পিস চামড়া কিনে এক লাখ টাকা গচ্ছা দিয়ে বিক্রি করেছেন। হোসেনপুর উপজেলার গণমানপুরা এলাকার চামড়া ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তিনি এবার ২৫০ পিস চামড়া কিনেছিলেন। বিক্রি করেছেন ২৪ হাজার টাকা লস দিয়ে। এরকম বহু ব্যবসায়ী চামড়া ব্যবসায় এবার বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এদের অধিকাংশই কোরবানির সময় ঋণের টাকায় চামড়া কিনে থাকেন। তাদের অনেকেই এখন চামড়া ব্যবসা ছেড়ে বিকল্প ব্যবসার কথা ভাবছেন।
চামড়ার হাটে দেখা গেছে, রিলায়েন্স ট্যানারির পক্ষ থেকে চামড়া কেনা হচ্ছে। এগুলি শ্রমিকরা ট্রাকে তুলে দিচ্ছেন। রিলায়েন্সের প্রতিনিধি মো. শাহজাহান জানালেন, তিনি ৩০০ থেকে ৬০০ টাকা পিস হিসেবে চামড়া কিনছেন। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, শ্রমিক, লবন ও পরিবরহন খরচসহ তাদের আরও বেশি দামে চামড়া কেনা পড়েছিল।
সরকার এবার প্রতি বর্গফুট গরুর চামড়ার দর নির্ধারণ করেছিল গতবছরের তুলনায় ৫ টাকা বেশি। এবার ঢাকায় লবন দেওয়া প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা, আর ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা। কিন্তু কোন বছরই সরকারের নির্ধারণ করা মূল্যের ধার ধারে না ট্যানারি সিন্ডিকেট। কিশোরগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরই বাইরের ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে স্থানীয় ব্যবসায়ীদের জিম্মি করে ক্ষতির মুখে ফেলেন। পচনশীল এসব চামড়া লবন দিয়েও তো মাসের পর মাস ফেলে রাখা যায় না। ফলে তারা স্থানীয় ব্যবসায়ীরা অনেক সময় লস দিয়ে তাদের চামড়া বিক্রি করতে বাধ্য হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *