• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

শ্রীনগর চেয়ারম্যান মো. তাহের আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সার্জেন্ট (অব.) মো. তাহের আজ ১ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টার দিকে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি স্ত্রীসহ দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ আসর শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে শ্রীনগর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
তার মৃত্যুতে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাক্কি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শ্রীনগর ইউনিয়নসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *