• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কটিয়াদী ব্র্যাক অফিসে ইউএনও’র বৃক্ষরোপন

# নিজস্ব প্রতিবেদক :-

মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ব্র্যাক কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন। আজ ৩১ আগস্ট মঙ্গলবার তিনি সেখানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষুধি গাছের চারা রোপন করেছেন। তিনি কটিয়াদীতে পরিচালিত ব্র্যাকের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে ধারণা গ্রহণ করে এসব কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তিনি ব্র্যাকের উদ্যোগে তৃণমূলে উঠান বৈঠক চলাকালে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, যথাসময়ে জন্মনিবন্ধন সম্পন্ন করা এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে গ্রামীণ নারীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবী) মো. আলমগীর মনসুর, এলাকা ব্যবস্থাপক (এইচএনপিপি) মো. মুনির হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান ও ফারিয়া রহমান এবং এইচআরএল অফিসার মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *