• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

হোসেনপুরে সেতুর দাবিতে শত শত এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-

হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের লাকুহাটি-ফটিকখালী সেতুটির নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে শত শত এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। গোবিন্দপুরবাসীর দুর্ভোগ নিরসন কমিটির ব্যানারে গতকাল ৩০ আগস্ট সোমবার সেতু এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক আলাল মিয়ার সভাপতিত্বে কর্মসূচীতে বক্তৃতা করেন গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, সিরাজ উদ্দিন, মানিক মিয়া, শ্রমিক নেতা এবাদুল ইসলাম, আবুল কাশেম রতন প্রমুখ। বক্তাগণ বলেন, পারাপারের বিকল্প ব্যবস্থা না করেই নরসুন্দা নদীর ওপর পুরনো সেতুটি ঠিকাদার প্রায় ১০ মাস ভাংলেও নতুন সেতু নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। ফলে নরসুন্দার উভয় পাড়ের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি হচ্ছে। বক্তাগণ আপাতত একটি বেইলি ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন। এর আগেও এ দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদারের সঙ্গে কথা বলবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *