• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

শেখ হাসিনার অবর্তমানে প্রস্তুতি থাকতে হবে, কিশোরগঞ্জে ১৫ আগস্ট স্মরণে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা

শেখ হাসিনার অবর্তমানে
প্রস্তুতি থাকতে হবে
কিশোরগঞ্জে ১৫ আগস্ট স্মরণে
বঙ্গবন্ধু পরিষদের আলোচনা

# নিজস্ব প্রতিবেদক :-

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি চেতনায় ফিরিয়ে নেয়ার চেষ্টা হয়েছে। আজও সেই ধারাবাহিকতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। তবে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার অবর্তমানে যেন এই অগ্রগতির ধারা ব্যাহত না হয়, সেভাবে দলকে প্রস্তুতি নিতে হবে। বক্তাগণ বঙ্গবন্ধুর হত্যার প্রকাশ্য ঘাতকদের পেছনে যাদের ইন্দন ছিল, তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
আজ ২৭ আগস্ট শুক্রবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে সংগঠনের সভাপতি ডা. আ.ন.ম নৌশাদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ আরজ আলী, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা আওয়ামী লীগ সদস্য আনোয়ার কামাল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাশেম, অধ্যাপক বদরুল হুদা সোহেল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলে কাদের মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আরও বলেন, বাঙালিদের অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছেন। কিন্তু বাংলার স্বাধীনতার কথা বঙ্গবন্ধুই প্রথম ভেবেছেন। তার নেতৃত্বেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর সেই কারণেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তবে তাকে হত্যার পর আওয়ামী লীগ প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সেটা অবশ্যই দুঃখজনক। আলোচনা শেষে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *